প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ উল্টে খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জাকির হোসেন (৩১), সাইফুল (২৭), মোনায়েম (৩৩), কামাল (২৭), শাকিল (২৬), আরফান (২৮) সবুজ (২৭), ইস্রাফিল (২৩), উজ্জল (২৮), সোহেল (৩০)। তারা সবাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় কর্মরত।
জানা গেছে, তারা সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, সাজেক সড়কে দুর্ঘটনার শিকার ১০ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এসেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে