সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। একই দিনে তিনি কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এটিই তার প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুর আহমদ আনোয়ারী জানান, দীর্ঘদিন হোয়াইক্যং ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি এলাকাবাসীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সম্মানকে অতুলনীয় উল্লেখ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার ঋণ তিনি আজীবন বহন করবেন এবং নতুন রাজনৈতিক যাত্রায়ও তাদের পাশে থাকার প্রত্যাশা করেন।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যেভাবে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন, ঠিক সেভাবে আরও বৃহৎ পরিসরে উখিয়া ও টেকনাফ উপজেলার আপামর জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
২০০৩ সালে প্রথমবার হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন নুর আহমদ আনোয়ারী। গ্রামীণ একটি ইউনিয়নে টানা দুই দশকের বেশি সময় অপরাজিত থাকা কেবল রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং জনআস্থার প্রতিফলন বলেই মনে করছেন স্থানীয়রা।
নুর আহমদ আনোয়ারী বর্তমানে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার-৪ আসনে তার প্রধান নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জেলা বিএনপির সভাপতি, চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের এই লড়াই সীমান্তবর্তী এই আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
২১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে