চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ইরফানের মা-বাবা দুজনই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিম সাত বছর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন। গ্রেপ্তার ইরফান বোয়ালখালীর সাবেক সংসদ সদস্য মৃত ডা. এম এ মান্নান ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিনা মান্নানের ছেলে।
ওসি মো. আবদুল করিম বলেন, ‘শুক্রবার সকালে নগরীর ফিরিঙ্গিবাজারের বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে