টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলমানদের নিয়ে কটূক্তি করায় শঙ্কর চন্দ্র সাহা নামে বিএনপির এক নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শংকর উপজেলার ১০নং বরচওনা ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক।
উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান সাজু ও সাধারণ সম্পাদক আব্দুল বাছেদের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘সখীপুর উপজেলাধীন ১০নং বড়চওনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র সাহা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে মন্তব্য করায় তাকে তার উক্ত পদসহ বিএনপির সকল প্রকার প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে গত শনিবার বিকেলে ফেসবুকে শংকর সাহা নামের ফেসবুক আইডি থেকে একটি অনুষ্ঠানে মুসলমানদের নিয়ে কটূক্তি করা হয়৷ পরে এটির
স্ক্রিনশট এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরই কিছুক্ষণের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শনিবার রাতে তারাবি নামাজের পর বড়চনা বাজারের কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ করে। পরে শংকের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়৷
এ ঘটনায় শংকর তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে থানায় জিডি করেন৷ আরেক পক্ষও শংকের বিরুদ্ধে মামলা করেন৷

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে