খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরু এলাকায় বিনামূল্যে নেট না দেওয়ায় স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ভুক্তভোগী দীঘিনালা উপজেলার মেরুং বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান তাকে মেরুং পুলিশ ফাঁরিতে বিনামূল্যে নেট লাইন সংযোগ দেয়ার প্রস্তাব করে। তিনি তা ঊধ্বর্তন কৃর্তপক্ষের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবে বলে বিনা খরচে লাইন দিতে অপারগতা প্রকাশ। পরে মঙ্গলবার বিকালে ফাঁড়ির সামনে তাকে দেখতে পেয়ে এক পুলিশ সদস্য তাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়। এ সময় তারা তার ব্যবহৃত বাইকটি ‘চুরি করা বাইক’ বলে অপবাদে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে মারধর করেন। এতে তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়। তবে ইসমাইল হোসেনকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান।
জানা যায় এসআই নাজমুল হাসান মাত্র চার দিন আগে তিনি ছোট মেরুং পুলিশ ফাঁড়িতে যোগদান করেছিলেন। এ ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ফাঁড়ির সামনে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি ভুক্তভোগীর অভিযোগ শুনে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং অভিযোগটি লিখিত আকারে পুলিশ সুপারের কাছে প্রেরণ করেন।
ওসি মো. জাকারিয়া জানান, ঘটনার দায় স্বীকার করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে