চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি হলে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ছয়জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ জুন) মতলব দক্ষিণের বরদিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার চালক মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান (৫০) মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা তপন চৌধুরী (৩৫)।
আহতরা হলেন— সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫) ও তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮) এবং অজ্ঞাত এক শিশু ও এক কিশোর।
আহতদের মধ্যে চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাহ আলম ও সঞ্চয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিকটবর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও গুরুতর। তাদের মধ্যে দুজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজিচালিত অটোরিকশা ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে