চট্টগ্রাম ব্যুরো

সংসদ নির্বাচনে দল থেকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার একদিন পরই জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। সরওয়ার বাবলা নামে আরেক বিএনপি কর্মীও তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য মিলেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চাইলত্যাতলীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, আহত অবস্থায় এরশাদ উল্লাহ ও সরওয়ারকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো চিকিৎসকরা বিস্তারিত কিছু জানাননি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তরাঞ্চলের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে। আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দিয়ে সবকিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করে সেখানেই একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েছেন এরশাদ উল্লাহ ভাই। মসজিদ থেকে বের হওয়ার পরপরই সন্ত্রাসীরা তার ওপর অতর্কিতে গুলি করে। সবাই দোয়া করবেন, এরশাদ ভাই যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে