কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক লাইভে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
প্রাথমিকভাবে কুমিল্লা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন এই আসনে জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এরপর গত ১৭ জানুয়ারি বিকেলে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। তবে ২১ জানুয়ারি সেই রিটটি খারিজ করে দেন হাইকোর্ট।
পরে মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। তবে ১ ফেব্রুয়ারি তার লিভ টু আপিলও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি।
বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর জায়গায় কুমিল্লা-৪ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদ নেতা (ট্রাক মার্কা) জসিম উদ্দীন। ভোটের দুদিন আগে তাকে সমর্থন দেন প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান। তবে আজ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেলে জসিম উদ্দীন ভোট বর্জনের ঘোষণা দিলেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে