কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

প্রতিনিধি, রাজনীতি ডটকম
ফাইল ছবি

কুমিল্লায় শাহ আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নগরীর নেউরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।

শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‌‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসা শুরু করে। ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় গ্যারেজের ব্যবসা ছিল। মাঝে মাঝে রাতে গ্যারেজে থাকত। শুক্রবার রাতে গ্যারেজে ছিল। ভোরে বাড়ি ফেরার পথে হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় কোপের দাগ আছে।’

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৭ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে