৯ মাসের জন্য সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ হল আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের দক্ষিণের সেন্টমার্টিন দ্বীপে আজ ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সবর্শেষ গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ভ্রমণের শেষ দিন ছিল, যখন পর্যটকবাহী জাহাজ দ্বীপে ভ্রমণ করেছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা সীমিত পরিসরে দ্বীপে ভ্রমণ করতে পারলেও আজ থেকে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ। তবে, পর্যটক ছাড়া অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল। পহেলা ফেব্রুয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে পর্যটক ছাড়া সেন্টমার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে