বান্দরবানে আ.লীগ কার্যালয়কে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরের ব্যানার। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ‘৩৬ জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্ররা বান্দরবান বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের ব্যানার টাঙিয়ে দেন। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়ক আসিফ ইকবাল বলেন, খুনি হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছি।

তিনি বন, এখানে জুলাই বিপ্লবের স্মৃতি এবং বান্দরবান আওয়ামী লীগের দোসরদের ছবি ও কর্মকাণ্ড লিপিবদ্ধ করে রাখব। এ বিষয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আসিফ ইকবাল হাবীব আল মাহমুদ, মেসবাহ উদ্দীন, খালিদ বিন নজরুল, তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশের আরও অনেক জেলার মতো গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৮ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে