বান্দরবান প্রতিনিধি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন স্পট দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে জনপ্রিয় এই পর্যটন স্পট ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভা করে। ওই সভার সিদ্ধান্ত এবং গত ৫ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চিঠির আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রটি মঙ্গলবার থেকে সব পর্যটকের জন্য উন্মুক্ত করা হলো।
পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিরাপত্তাজনিত কারণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এরপর কেটে গেছে প্রায় দুই বছর। কিন্তু দেবতাখুম আর পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি।
জেলা প্রশাসন বলছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের দেবতাখুম ভ্রমণেও সমস্যা নেই। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
৮ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে