চকরিয়ায় প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলমের বাড়ি বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বলে জানা গেছে।

জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এবং ঘটনাস্থলেই মারা যান।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৭ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে