বিএনপির পক্ষে মনোনয়নপত্র নিলেন শফিউল বারীর স্ত্রী বিথীকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪২
বীথিকা বিনতে হোসাইন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীথিকা বিনতে হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বীথিকার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নেতাকর্মীরা।

সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান এবং চর মাটিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুরের এই আসনটিতে বীথিকা বিনতে হোসাইনের রাজনৈতিক উত্থানের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে তার স্বামী প্রয়াত শফিউল বারী বাবুর বিশাল রাজনৈতিক উত্তরাধিকার। শফিউল বারী বাবু ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি।

এক-এগারোর উত্তাল সময় থেকে শুরু করে দলটির সকল আন্দোলনে সম্মুখসারির একজন নেতা নেতা ছিলেন শফিউল বারী বাবু। প্রয়াত এই বিএনপি নেতার অকাল মৃত্যু লক্ষ্মীপুরের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছিল, বীথিকার মাধ্যমেই সেই অভাব পূরণ হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিশেষ করে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে তিনি ‘অর্পণ আলোক সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন, যা তাকে এই জনপদে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

তবে নির্বাচনি লড়াইয়ে বীথিকা বিনতে হোসাইনের পথ খুব একটা মসৃণ হবে না। দলের ভেতর ও বাইরে থাকা একাধিক হেভিওয়েট প্রার্থী এ আসনটিতে লড়বেন বলে জানা গেছে। এরই মধ্যে মনোনয়ন নিয়েছেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

লক্ষ্মীপুর-৪ আসনে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আ স ম আবদুর রবের দল জেএসডি-এর পক্ষ থেকে তানিয়া রব এবং জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহর শক্ত অবস্থান রয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে