রাঙ্গামাটি প্রতিনিথি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়ে দলীয় পদ হারানো বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন দলীয় পদ ফিরে পেয়েছেন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক চিঠিতে রাঙ্গামাটি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে রুহুল কবির রিজভী লিখেছেন, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
হেলাল উদ্দিন এখন থেকে দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেছেন রিজভী।
এর আগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে গীতাশ্রম মন্দিরের সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে পথসভা করেন বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার। ওই পথসভায় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান হেলাল উদ্দিন। সে বক্তব্যের সময়কার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন।
এ ঘটনার পরদিন ৩০ ডিসেম্বর এক চিঠিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে’ হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
পেশায় ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শহরের রিজার্ভ বাজারকেন্দ্রিক ব্যবসায়ী ‘নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি। এ ছাড়া তিনি রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং রাঙ্গামাটি পৌরসভার দুইবারের প্যানেল মেয়র।
জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবেও বিএনপির রাজনীতিতে রিজার্ভ বাজারকেন্দ্রিক বরাবরই প্রভাবশালী হেলাল উদ্দিন। স্থানীয় বিএনপির রাজনীতিতে হেলাল উদ্দিন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর অনুসারী হিসেবে পরিচিত।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে