পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমা (৪১) নিহত হয়েছে।

পানছড়ি থানা পুলিশ বলছে, গোলাগুলির খবর তারা শুনেছে। তবে কাদের মধ্যে গোলাগুলি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ। হতাহতের বিষয়েও কেউ থানায় অভিযোগ করেনি।

রোববার (২৭ জুলাই) দুপুরে পানছড়ির দুর্গম করল্যাছড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুকু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টান পাড়ায়। তিনি ভাধ্যধন চাকমার ছেলে।

স্থানীয়রা বলছেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে।

শ্যামল চাকমা বলেন, এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে খুকু চাকমা গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেও বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, পানছড়ির করল্যাছড়ি এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর লোকমুখে শুনেছি। তবে হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ যেতে পারছে না।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) রাতে দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন থেকে চার শ রাউন্ড গুলিবিনিময় হলে চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে