সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফ উপজেলা পরিষদের অন্তর্গত সেন্টমার্টিন ইউনিয়নের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (পরিচালক-২) উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উপজেলার বাকি ৫৯ কেন্দ্রে বুধবার যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সকল পদের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তৃতীয় ধাপের তফশিল অনুযায়ী বুধবার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলায় ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হলেও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি। পৌঁছাতে পারেননি ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

জানা যায়, সেন্টমার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০নং জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩৭১৩ জন। এর মধ্যে পুরুষ ১৮৫৮ জন এবং নারী ভোটার ১৮৫৫ জন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৮ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১৮ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১৯ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০ ঘণ্টা আগে