চট্টগ্রামে একীভূত ব্যাংকে তালা, টানা দ্বিতীয় দিনে গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। ছবি: সংগৃহীত

পুরো মুনাফাসহ আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন তারা।

সোমবার (৪ মে) সকালে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনে’র ব্যানারে বন্দরনগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে তারা এক্সিম ব্যাংকের শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখায় যান। সেখানে কর্মকর্তাদের বের করে দিয়ে শাখায় তালা লাগানো হয়। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ করেন গ্রাহক ও আমানতকারীরা।

একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বিক্ষোভে অংশ নেওয়া নওশিন জান্নাত নামের একজন বলেন, ‘আমরা রাস্তায় নামতে চাই না, আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই। এভাবে চলতে থাকলে গ্রাহকদের আস্থা হারাবে ব্যাংক খাত, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’

আরেক আমানতকারী নাজমুল হাসান জানান, তিনি ২০১৮ সালে ব্যাংকে টাকা রেখেছিলেন এবং আগে মুনাফাও পেয়েছেন। তবে এখন ব্যাংক কর্তৃপক্ষ মুনাফা হয়নি জানিয়ে মূল আমানত থেকেই টাকা কাটার কথা বলছে, যা গ্রাহকদের জন্য ক্ষতির কারণ হচ্ছে।

ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, সব গ্রাহক এক সঙ্গে টাকা তুলতে এলে তা পরিশোধ করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আন্দোলনের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে