ঈদের দিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের সকালে নতুন শাড়ি পড়ে রান্নার সময় দগ্ধ হয়ে ঊর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বেলা ১১টার দিকে চাতরী ইউনিয়নের খাসখামা এলাকায় মো. নঈম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ নঈম উদ্দিনের স্ত্রী ও একই ইউনিয়নের ডুমুরিয়ার রুদ্রুরা এলাকার মো. সেলিম উদ্দিনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন নতুন শাড়ি পরা অবস্থায় ঊর্মি রান্না করছিলেন। তখন চুলা থেকে আগুন শাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার করেন। এই সময় বাড়ি ও এলাকার লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভাতে গিয়ে স্বামী ও চাচাতো দেবরও আহত হন। গুরুতর আহত অবস্থায় ঊর্মিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত তাঁর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়।

নিহতের মামা মোহাম্মদ ফরদান্নবী জানান, চুলা থেকে তাঁর শাড়িতে আগুন লাগে। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। এ সময় তাঁর স্বামী ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালের ভর্তি করে। তাঁর শরীরের ৮০ ভাগ পুড়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়্যবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে