চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ৩৫৫ জনকে ছেড়ে দিয়ে বাকিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে প্রায় মধ্যরাত পর্যন্ত জেলার আটটি থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে এই অভিযান চালায়।
রোববার মধ্যরাতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, আটক ৩৭০ জনের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে, অভিযানে চাঁদপুর সদর থেকে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। একই সময়ে গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।
কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপারের কার্যালয়।










-0cf3d9-256x144.webp)
-2b65ab-256x144.webp)

-47dead-256x144.webp)


