মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৮: ২৪
মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি ফিশিং বোট এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।ছবি: সংগৃহীত
মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি ফিশিং বোট এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি ফিশিং বোট এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (২৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান চালায়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট জব্দ করা হয়।

তল্লাশিতে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১০ জন এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে ২১ জন পাচারকারী, দুটি ফিশিং বোট এবং ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement