ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭: ৩৬
বুধবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ওষুধের দোকানগুলোতে। ছবি: রাজনীতি ডটকম
বুধবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ওষুধের দোকানগুলোতে। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে ছয় দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালখালি বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ইউএনও ইনামুল হাছান।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তনজিম চাকমা ও দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) প্রাণোতোষ বণিকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement