লক্ষ্মীপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে ন্যায় প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনে দলের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া।
তিনি বলেন, ‘হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।’
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।’
জামায়াতের জেলা আমিরের অভিযোগ, ‘একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে।’ দেশে মাদকের জায়গা নেই উল্লেখ করে তিনি জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
রুহুল আমিন আরও বলেন, ‘রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল। কিন্তু অনেকেই একে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে।’
কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হারুনুর রশীদ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে