প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজারে হঠাৎ সফর করেছেন আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। সম্প্রতি পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘অ্যাকসিলারেট এনার্জি’ এর স্ট্রাট্রেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেছেন। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালী সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে অ্যাকসিলারেট এনার্জির। আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহে চুক্তি করেছে ‘অ্যাকসিলারেট এনার্জি’।
সূত্র বলছে, এক্সিলারেট এনার্জি কক্সবাজারের মহেশখালিতে অবস্থিত বঙ্গোপসাগরে এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস তৈরি করছে। এ কারণেই হয়তো তিনি কক্সবাজার আসতে পারেন।
জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে রামুতে হোপ ফাউন্ডেশনের একটি ৫০ শয্যার একটি হসপিটাল এবং মহেশখালীতে নির্মাণাধীন তাদের ৩০ শয্যার আরও একটি এক্সিলারেট হসপিটাল পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
এ সময় এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, এক্সিলারেট এনার্জির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাস থেকে ২৩ জুলাই ২০২৪ পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষ কূটনীতিক পিটার হাস। গত ২৭ সেপ্টেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের ইতি টানেন।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে