লক্ষ্মীপুর প্রতিনিধি

আমি এ্যানি ভাইকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তার কাছে যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি কোনো বক্তব্য দিয়ে থাকি, এর প্রমাণ থাকে অবশ্যই তিনি যেন সেটি হাজির করেন। আমি সেটা দেখার পরে আমার করণীয় ব্যাপারে সেটা ঠিক করবো। উনি ধারণা প্রসূত হয়ে বিদ্বেষমূলকভাবে অসত্য বক্তব্য দিয়ে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাকে হেয় করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মর্যাদা ক্ষুন্ন করছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড দরগাহ মসজিদের উত্তর পূর্ব পাড়ায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী।
রেজাউল আরও বলেন, তিনি (এ্যানি) আমার বিরুদ্ধে অসত্য বিদ্বেষমূলক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একই বক্তব্য বারবার দিয়ে আসছেন। তার বক্তব্যের মধ্যে আমি হুমকি লক্ষ্য করছি। আমি তার ছোট ভাইয়ের মতো, আমি উনার কাছ থেকে রাজনীতি শিখবো।
তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ, গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমরা তাকে শুধু বিএনপির নেত্রী মনে করি না। তিনি স্বাধীনতা স্বার্বভৌমত্বের একটি আপোষহীন প্রতীকের নাম। কারণ আমাদের নেতাদের যখন ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রতিবাদ করেছেন। মনে হচ্ছে উনাকে নিয়ে এ্যানি ভাই একটা ইমোশনাল গেইম তৈরি করছেন। বাধ্য হয়ে আমি কথাটি বলেছি। হয় ডকুমেন্ট থাকলে বক্তব্য দেখাতে হবে, আর না হয় উনার বক্তব্য প্রত্যাহার করতে হবে।
এসময় লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে