কক্সবাজার-২: নির্বাচনি প্রচারে ৪০ লাখ টাকার গাড়ি উপহার নিলেন হাতপাখার প্রার্থী!

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জিয়াউল হক (বাঁয়ে) ও তার উপহার হিসেবে পাওয়া গাড়ি (ডানে)। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারে ব্যবহারের জন্য নিজের এক শুভানুধ্যায়ীর কাছ থেকে একটি গাড়ি উপহার নিয়েছেন মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী জিয়াউল হক। এই উপহারকে ‘নিঃস্বার্থ সহায়তা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

জানা গেছে, জিয়াউল হকের উপহার পাওয়া এই গাড়িটি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা’র ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের (২০০৪)। বর্তমান এটির বাজারমূল্য ৪০ লাখ টাকারও বেশি।

গাড়িটি প্রসঙ্গে রোববার (৪ জানুয়ারি) জিয়াউল হক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার নির্বাচনি এলাকা কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে প্রচার-প্রচারণার কাজে ব্যবহারের জন্য আমার মাদ্রাসার এক সম্মানিত অভিভাবক যে গাড়িটি উপহার হিসেবে প্রদান করেছেন, এ আন্তরিক সহযোগিতার জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

এ ছাড়া সেদিন রাত ১১টার দিকে মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘নির্বাচনি কাজেই তো গাড়িটি ব্যবহার করার জন্য নিয়েছি। ওটা দিয়েছে নির্বাচন পর্যন্ত ব্যবহারের জন্য।’

উপহার হিসেবে পাওয়া গাড়িটি ব্যবহারের বিষয়ে নির্বাচনি আচরণবিধি কী বলে— এমন প্রশ্ন করলে প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন তিনি। বলেন, ‘কেন? গাড়ি ব্যবহার করা কি নিষেধ? গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাবে না?’ এরপর তিনি ‘একটি প্রোগ্রামে আছেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী সরকারি বা বেসরকারি উৎস থেকে এ ধরনের উপহার গ্রহণ করলে তা ‘অবৈধ প্রভাব’ বিস্তার হিসেবে বিবেচিত হয়, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এবং স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা-২০২৫ এর ৯(ক) ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনো ধরনের শোডাউন করিতে পারিবেন না।’

এদিকে জিয়াউল হক এই গাড়িটি নির্বাচনি প্রচারে ব্যবহার করলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়বে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আব্দুর রহিম। তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন কোনো প্রার্থী উপহার আদান-প্রদান করতে পারেন না। এতে আচরণবিধি প্রশ্নবিদ্ধ হয়।’

‘তার ওপর তিনি (জিয়াউল হক) প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন নির্বাচনি প্রচারে উপহারের গাড়ি ব্যবহার করবেন। তিনি এই গাড়ি দিয়ে শোডাউন করবেন না— এর দায়ভার কে নেবে? কোনোভাবেই এমন কাজ আইনসম্মত নয়,’— বলেন আইনজীবী আব্দুর রহিম।

উল্লেখ্য, নির্বাচনকালীন কোনো প্রার্থী কোনোভাবেই আচরণবিধি বহির্ভূত কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার সন্ধ্যায় কক্সবাজারে ‘জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ ছাড়া এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নানও জানান, কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে