রাঙ্গামাটিতে উচ্ছ্বাসে পালিত জশনে জুলুস

রাঙ্গামাটি প্রতিনিথি
শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটি গাউছিয়া কমিটির উদ্যোগে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঐতিহ্যবাহী জশনে জুলুসের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: রাজনীতি ডটকম

হাজারও মানুষের উল্লাসে রাঙ্গামাটিতে সর্ববৃহৎ ও ঐতিহাসিক জশনে জুলুস পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী পালিত হয়েছে। এ সময় শায়েররা গাড়ি বহর নিয়ে গাইতে থাকেন ‘আজ ঈদে মিলাদুন্নবীর জুলুস চলছে, আনন্দে-উল্লাসে সারা জগত ভরেছে’। পাশাপাশি গাইতে থাকেন হামদ-নাত আর দরুদ শরিফ।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর রাঙ্গামাটি জেলার গাউছিয়া কমিটির উদ্যোগে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঐতিহ্যবাহী জশনে জুলুসের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় হাজারও মুসল্লি অংশ নেন। তাদের হাতে ছিল রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন, কালেমাখচিত পতাকা। মুখে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (স.)’ স্লোগানে মুখরিত করে রাখেন তারা পুরো শহর।

এর আগেই জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার ও ফেস্টুনে রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সব সড়ক ও মোড় সাজিয়ে তোলা হয়। পরে জুলুসের শোভাযাত্রায় ঢল নামে নানা বয়সী মানুষের। এ সময় বাসাবাড়ির ছাদেও সবাই দাঁড়িয়ে থেকে জশনে জুলুসের শোভাযাত্রা দেখেন।

শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে বনরূপা জামে মসজিদে নবী করিম হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী নিয়ে আলোচনা সভা হয়। মিলাদ-ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ, বনরূপা মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, কাঠালতলি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ আবু নওশদ নঙ্গমী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement