ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৫: ০৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই দুই ব্যক্তি। পরে তাকে ট্রলিতে রেখে টিকিট কাটার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তারা।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও চিকিৎসকেরা জানান, দুই ব্যক্তি কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে এসে ট্রলিতে রাখেন। তখনও বোঝা যায়নি, সে জীবিত নাকি মৃত।

এরপর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটতে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান ওই দুই ব্যক্তি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তারা ফিরে না আসায় হাসপাতালের ট্রলিম্যান বিষয়টি মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৪ ঘণ্টা আগে

সাভারে ঘিরে রাখা সেই ভবনে ছিল জেএমবির বোমা তৈরির আস্তানা: পুলিশ

আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্

৫ ঘণ্টা আগে

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ঘটনার পর খবর পেয়ে তার ভাই ফরহাদসহ তিনভাই ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

৫ ঘণ্টা আগে