প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার চাঁদাবাজ চক্রের মূলহোতা ১০ মামলার আসামি মো. জানে আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মো. জানে আলম রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে গত ১০ অক্টোবর জানে আলম ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে জানে আলম কামালকে পিটিয়ে জখম করে। কামালের চিৎকারে তার ভাই মো. আজিম উদ্দীন এগিয়ে এলে তাকেও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জানে আলম। এ ঘটনায় কামাল বাদী হয়ে গত ১১ অক্টোবর রাউজান থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা এআরএম মোজাম্মেল হোসেন জানান, সোমবার (২ নভেম্বর) রাতে চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার মোট ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে