চবিতে শুরু ক্লাস-পরীক্ষা, উপস্থিতি একেবারেই কম

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে চলছে পরীক্ষা। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে।আজ বুধবার ক্লাস-পরীক্ষার চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি ও কলা ঝুপড়িতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই।

সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও ব্যবসা প্রশাসন অনুষদের ক্লাসগুলো ফাঁকা পড়ে আছে। তবে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলতে দেখা গেছে।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনেক বিভাগের শেষ হয়েছে, তাই পরীক্ষা শুরু হয়েছে। আবার কিছু বিভাগে ক্লাস শেষের দিকে। এ জন্য স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে মনে হয়।

পরীক্ষা চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে। তবে আমরা বিভাগগুলোতে স্বাধীনতা দিয়েছি, তারা শিক্ষার্থীদের মানসিকতার ওপর ভিত্তি করে পরীক্ষা নিতেও পারেন, আবার বন্ধও রাখতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহতরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে