লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
লামা থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে সাতজন শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি ‘সশস্ত্র সন্ত্রাসী’রা তাদের অপহরণ করে নিয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সরই ইউনিয়‌নের লুল‌াইং এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সকা‌লে সরই ইউনিয়‌নের লুল‌াইং এলাকায় একদল শ্রমিক কাঠ কাট‌তে যায়। এ সময় সেখা‌নে একদল ‘সন্ত্রাসী’ সাতজন শ্রমিক‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। অপহরণের সঙ্গে কে বা কারা জড়িত, সে তথ্যও জানা যায়নি।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ইদ্রিস চৌধুরী ব‌লেন, সকা‌লে ক‌য়েকজন শ্রমিক কাজ কর‌তে গে‌লে আমার ইউনিয়‌নের ৯ নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকা থে‌কে সাতজন শ্রমি‌ক‌কে অপহরণ ক‌রে নি‌য়ে গে‌ছে। এখ‌নো তা‌দের নাম প‌রিচয় জ‌ানা যায়‌নি।

বান্দরবানের পু‌লিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ব‌লেন, অপহর‌ণের খবর শু‌নে সেখানকার ফা‌ড়ির ইনচার্জকে ঘটনাস্থ‌লে যেতে বলা হয়েছে। পুলিশ সেখানে যাচ্ছে। তবে এলাকা‌টি দুর্গম। তাই খবর পে‌তে সময় লাগ‌বে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে