ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় সকাল পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্খানীয়দের বরাত দিয়ে ওসি মারগুব তৌহিদ বলেন, ভোরে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হাইচ গাড়ি ও একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক বৃদ্ধা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এই ত্রিমুখী সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে