ডেস্ক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় অ্যাডভোকেট কবির করিম বলেন, ‘বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি স্বেচ্ছায় আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’
তিনি ফটিকছড়ির ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
অ্যাডভোকেট কবির করিম আরও বলেন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে