প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। আহত ব্যক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী এবং আশারতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোসেন (৩৫)। অন্যজন হলেন- মো. আরিফ উল্লাহ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সামশুল আলম ও স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত আলী হোসেন ও আরিফ উল্লাহ মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে