নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে ‘গণপিটুনিতে’ মিজানুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার কোমর থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে।
নিহত যুবকের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত মিজানুর রহমান (৩৬) নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার শহীদ উল্ল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। কবিরহাটের চাপরাশীরহাটসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি।
শনিবার রাত সাড়ে দশটার দিকে কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাত একদল লোক। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, মিজানের লাশের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে।
তিনি আরও জানান, মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তিনি এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে টাকা আদায় করত। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে