ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৬ সদস্য। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যার-১০ এর সদস্যরা।

গত শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে শ্রীনগর

উপজেলার ভাগ্যকুলল এলাকার উত্তর কামারগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পুর্ব কাঠালবাড়ির আমজাদ হোসেনের ছেলে আরমান হোসেন ওরফে কৌশিক, ভাগ্যকুলের গোলাম সারেংয়ের ছেলে আরমান সারেং, উত্তর কামারগাঁও ইসরাফিল সারেংয়ের ছেলে নাঈম মোড়ল, ফরহাদ হোসেনের ছেলে মো. রবিন, ছাবেদ আলী শেখের ছেলে আব্দুস সাত্তার, উত্তর বালাশুরের আবুল হোসেনের ছেলে রবিন হোসেন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২টি চাকু, ২টি হেয়ার কাটার, ২টি সুইচ গিয়ার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যার-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যরা জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তারে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশ সরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, জনভোগান্তি

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

১ দিন আগে

নান্দাইলে স্কুলের নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ

২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ এবং প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজ শেষ না করেই সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

২ দিন আগে

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৬ কোটির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এর পাশাপাশি মিলেছে শত ভরির বেশি স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের হাজারো চিঠি।

২ দিন আগে

ইতালিতে ৩ খুন: নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকির উড়ো চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদামতো টাকাপয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’

২ দিন আগে