নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা যুবদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন। ওই ট্রাক সিটি করপোরেশনের বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিল।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে জালকুঁড়ি থেকে মোটরসাইকেলে করে সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন জিলানী ও মাসুম। দশপাইপ এলাকায় সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন তারা দুজন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘচনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ দুর্ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সড়ক দুর্ঘটনয় যুবদল-ছাত্রদলের দুই নেতার অকালমৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। আমরা নিহতদের পরিবারের পাশে থাকব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে