আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্ট

আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকার সাহাজুদ্দিন খানের ছেলে মো. সবুজ উদ্দিন খান (২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৫)। সবুজ উদ্দিন খান ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সেলিম রেজা যুবলীগের সক্রিয় কর্মী।

আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সবুজ উদ্দিন খান ও যুবলীগের সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১২ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৫ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে