কিশোরগঞ্জে ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ডিসি, কৃষকের আর্তনাদে ভারী পরিবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ্ সোহানা নাসরিন। ছবি: রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ সোহানা নাসরিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মিঠামইন উপজেলার ঢাকী হাওর পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

পরিদর্শনকালে ঢাকী ব্রিজ সংলগ্ন এলাকায় ৬৫ বছর বয়সী কৃষক মনু মিয়া পানিতে তলিয়ে যাওয়া নিজের তিন একর জমি থেকে এক আঁটি ধানের গোছা তুলে এনে কান্নাজড়িত কণ্ঠে জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “স্যার, আমার সব শেষ। পরের জমি জমা আইনা ধান করছিলাম, এহন পুলাপাইন লইয়া মরণ ছাড়া উপায় নাই। প্রধানমন্ত্রীরে আমার কথা কইয়েন।”

এ সময় উপস্থিত অন্যান্য কৃষকও তাদের ক্ষতির কথা তুলে ধরেন। তারা জানান, ঢাকীর উত্তর হাওর, আতপাশা হাওর ও মাহমুদপুর হাওরসহ প্রায় ৮০০ একর জমির বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। ঢাকী-ফুলবাড়ীয়া নদীর উত্তর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না করলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া বলেন, উত্তর বাঁধ এলাকায় প্রায় ৩০০ একর জমি ইতোমধ্যে ডুবে গেছে। অনেক স্থানে পানিতে তলিয়ে থাকা ধানে চারা গজিয়েছে, আবার কোথাও অতিবৃষ্টির কারণে পচন ধরেছে। তার মতে, উপজেলার মধ্যে ঢাকী ইউনিয়নই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, “এ অবস্থায় কৃষকদের দ্রুত সরকারি সহায়তা না দিলে তারা চরম বিপর্যয়ের মুখে পড়বে। এই অঞ্চলের কৃষকরা মূলত একটি বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই ক্ষতিপূরণ ও প্রণোদনা জরুরি।”

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি ইটনা উপজেলার সিলনী সেতু সংলগ্ন হাওর এবং অষ্টগ্রামের বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধি।

এর আগে জেলা প্রশাসক মিজ্ সোহানা নাসরিন মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement