মানিকগঞ্জে মাদরাসা শিক্ষকের বেত্রাঘাতে ভাঙলো শিশুর হাড়, থানায় অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৪: ২২

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদরাসা শিক্ষকের বেত্রাঘাতে সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর বাম হাতের কনুইয়ের হাড় ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। কান্না থামাতে শিশুটির মুখে কলম গুঁজে রেখে আবার মারধরের হুমকি দেওয়ার অভিযোগও করেছে শিশুটির পরিবার। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক নিজের ‘ভুল’ স্বীকার করেছেন।

গত ১১ জুলাই সকালে সাটুরিয়া উপজেলার চরতিল্লি দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। একই দিন শিশুটির বাবা মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ও অধ্যক্ষ মো. ওমর ফারুকের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দেন।

শিশুটির বাবা জানান, কিছুটা দুষ্টু স্বভাবের হওয়ায় নিরাপদ পরিবেশে লেখাপড়া শেখানোর আশায় ছেলেকে ওই মাদরাসায় ভর্তি করেছিলেন। কিন্তু ঘটনার দিন সকাল পৌনে ৯টার দিকে ছেলে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে এসে জানায়, সে আর কখনো মাদরাসায় যাবে না।

তিনি বলেন, পরে ছেলের বাম হাত ফুলে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার চিহ্ন দেখতে পান। পিঠেও ছিল বেতের আঘাতের দাগ। পরে মানিকগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করালে জানা যায়, শিশুটির বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ফেটে গেছে।

শিশুটির ভাষ্য, পড়া ঠিকমতো না পারায় সহকারী শিক্ষক প্রথমে তাকে পিঠে, পরে হাতে মোটা বেত দিয়ে আঘাত করেন। এরপর গালে থাপ্পড় মারেন। ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকলে তার মুখে একটি কলম গুঁজে দিয়ে ২০ থেকে ২৫ মিনিট সেটি পড়ে গেলে আবার মারধরের হুমকি দেওয়া হয়।

পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছে। এখন মাদরাসার নাম বা ওই শিক্ষকের কথা শুনলেই সে আতঙ্কিত হয়ে পড়ে।

অভিযুক্ত সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ঘটনার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীটি পড়ার সময় অমনোযোগী থাকায় তাকে দুটি বেতের আঘাত করেছিলেন। একটি হাতে লাগে, অন্যটি নড়াচড়া করায় অন্য জায়গায় লাগে। পরে জানতে পারেন, তার হাতের হাড় ফেটে গেছে।

তিনি বলেন, “এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। আমি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছি।”

মাদরাসার অধ্যক্ষ মো. ওমর ফারুকও ঘটনাটিকে অন্যায় বলে স্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে। তারা এলে মামলা নেওয়া হবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement