ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত, কর্মস্থলে ফিরছেন মানুষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঈদের ছুটি শেষে পরিবাব-পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। ঈদ উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত ও আর্থিক খাত।

তবে নির্ধারিত ছুটির বাইরে অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সপ্তাহের প্রথম কয়েক দিন অফিসে উপস্থিতি কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ছুটির আমেজ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘ ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন পরিবহনকেন্দ্রে যাত্রীদের ভিড়ও ধীরে ধীরে বাড়ছে।

গতকাল রোববার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উল্লেখযোগ্য চাপ দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, চলতি সপ্তাহ জুড়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ অব্যাহত থাকবে এবং আগামী রোববার থেকে অফিস-আদালতে পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement