টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার (এএসআই) আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার রাতে আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে টাঙ্গাইল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁকে বরখাস্তের আদেশ দেন।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান জানান, এএসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।
পরদিন মঙ্গলবার ভোরে ভুক্তভোগী যাত্রীরা মির্জাপুর থানায় গিয়ে অভিযোগ জানান। সে সময় এএসআই আতিকুজ্জামান থানার ডিউটি অফিসার ছিলেন, কিন্তু তিনি যাত্রীদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনেননি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
এর আগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকেও প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে