৩ মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

মাদারীপুর প্রতিনিধি
তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মধ্যেকার এক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী ও একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকার দিকে যাওয়া সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেল যাওয়ার সময় সেটিও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে