সাভার (ঢাকা) প্রতিনিধি

সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা প্রত্যাখান করে তা ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছে সাভারের আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে এই অঞ্চলের অন্তত ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্তত ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখেছেন। নিউ এইজ, ডেকো, এথিক্যালসহ অন্যান্য কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে রয়েছেন।
শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে, হা-মীম ও নিট এশিয়ার শ্রমিকরা অলরেডি কারখানা থেকে বেরিয়ে গেছেন।
শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা না করলেও বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন। অনেকে কারখানা থেকে বেরিয়ে গেছেন।
এর আগে শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া খবরের কাগজকে বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো প্রকার অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না। কাজ না করায় অন্তত ১২টি তৈরি পোশাক কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
৬ ঘণ্টা আগে
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।
৭ ঘণ্টা আগে
এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি
১৮ ঘণ্টা আগে