শতাধিক মানুষের সংঘবদ্ধ হামলা, মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মো. সজিব মিয়া (২৯) উত্তর পুটাইল গ্রামের মুনসের আলীর ছেলে।
গতকাল শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাছুম বলেন, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে শতাধিক ব্যক্তি ওই বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, সজিবের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’র অভিযোগ ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মাছুম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ‘মব করে’ হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।














-962f2e-256x144.webp)


-93b7bc-256x144.webp)