গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৭: ৩০
বিকেল ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগে।
বিকেল ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগে।

গাজীপুর মহানগরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর ভবনের তৃতীয় তলায় আটকে পড়া ৭০ শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। পরে আরও দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। পাশাপাশি কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement