গোপালগঞ্জে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৯: ০৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে মধ্যরাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে বাহনটির চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে বরিশাল-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাসচালক মো. রফিকুল ইসলাম (৪২) পটুয়াখালীর দশমিনা থানার বেতাগী এলাকার বাসিন্দা মানিক শিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজাদুর রহমান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস বরইতলা এলাকায় মেঘাফুড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম মারা যান।

আহত অন্তত ১৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত চালকের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আজাদুর রহমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement