সাংবাদিকদের ওপর হামলা: সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তা প্রত্যাহার

ডেস্ক, রাজনীতি ডটকম
সাংবাদিকদের ওপর হামলা: সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তা প্রত্যাহার

সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় আজ মঙ্গলবার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওসি আরমান আলীকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় গতকাল সোমবার সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর রহমান ও মো. মেরাজকেও প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জানা গেছে, গত শুক্রবার (২২ মে) সাভারে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দেশ টিভির ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম, গাড়িচালক জয়নাল আবেদীন এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। সাভারের চিহ্নিত মাদক কারবারি শামীম হোসেন ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর এ হামলা চালান। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

জানা গেছে, হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শামীম হোসেনের সঙ্গে সাভার থানার কয়েকজন পুলিশ সদস্যের সখ্যতার অভিযোগও উঠেছে। অভিযোগে রয়েছে , এসআই মনিরুল ইসলাম এবং এএসআই আসিফুর রহমান ও মো. মেরাজের সঙ্গে ওই মাদক কারবারির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement