নারায়ণগঞ্জ বন্দরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রতিপক্ষ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক কারবারে বাধা দেওয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, সোমবার (১৮ মে) রাতে শান্তিনগর এলাকায় পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার শ্যামল নামে একজন মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে নেন। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
নিহতের ভাই সোহেল বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া মাদক কারবারে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যারকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চান তিনি।
পুলিশ জানায়, ঘটনার পর জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।
রাজনীতি/এসআই















-962f2e-256x144.webp)


-93b7bc-256x144.webp)