বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাখালী থেকে উত্তরাগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মিড আইল্যান্ডে উঠে যায়। এ সময় ডিভাইডারে কাজ করা দুই শ্রমিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, 'প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সড়ক বিভাজকের কাজ করছিলেন। বাসটি একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে তাদের চাপা দেয়।

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান ওসি।

মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল রানা বলেন, বাসটি মিড আইল্যান্ডে উঠে যাওয়ায় দুইজন নিহত ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এছাড়া, দুর্ঘটনার পর যানবাহন সরিয়ে নেওয়ার কাজ চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement